Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা রোববার (১৩ অক্টোবর) প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হয়েছে।

গত বুধবার থেকে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী জগন্নাথপুরের ৪১টি পূজামণ্ডপে দুর্গোৎসব শুরু হয়। রোববার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়ে এ উৎসব। এদিন দুপুর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত উপজেলার বিভিন্ন নদী, পুকুরে দেবী বিসর্জন দেওয়া হয়।

বিভিন্ন মণ্ডপের দেবীকে গাড়ি বহর করে এবং কোন কোন এলাকায় নৌকার মাধ্যমে ভক্তরা নানা রঙে রঙিন হয়ে উৎসবে দেবীকে বিদায় জানান।

জগন্নাথপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সতীশ গোস্বামী জানান, শান্তিপূর্ণ পরিবেশে দেবী বিসর্জনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে শারদীয় দুর্গাপূজা। এবার ৪১টি মণ্ডপে দুর্গোৎসব হয়েছিল।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.