Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ওসমানীনগর প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০২৪

আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’–এই প্রতিপাদ্য নিয়ে সিলেট জেলার ওসমানীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রোববার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপমা দাসের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রহমান আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এর গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়তা উল্লেখ করে বিস্তারিত আলোচনা করেন।

এসময় উপস্থিত ছিলেন সাদীপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল ইসলাম শামীম, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনা, সদস্য এমদাদুর রহমান খান,ওসমানীনগর উপজেলা যুব রেড ক্রিসেন্ট এর টিম লিডার মন্টু দাশ, উপ-টিম লিডার সাইদুল হোসেন, উপজেলা যুব সদস্য দিদার হোসেন, শেখ কবির, জোবেদ হোসেন জিয়া, নুরুল আমিন গাজী, হাফিজুর রহমান, জুবায়ের আহমদ, হাবিবুর রহমান, মুন্না মিয়া, রেজাউল করিম,আমিনা আক্তার, লুবনা বেগম, ফারজানা বেগম, হালিমা তুস সাদিয়া, মাহিশা তাসনিম তন্নি।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদযাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.