Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৩ অক্টোবর, ২০২৪

"আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।

রোববার বেলা ১১ টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দুর্যোগ বিষয়ক মহড়া র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. মাহবুবুল আলম ভুঁইয়া, কমলগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ইনচার্জ মো. ফয়েজ আহমদ, প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সিনিয়র ফায়ার ফ্রাইটার মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কাউটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.