Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে নারীসহ দুজনের মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৫ অক্টোবর, ২০২৪

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা নারীসহ দুজনের মৃতদের উদ্বার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার কালিঘাট চা বাগান ও ডলুছড়া থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সকালে উপজেলার কালিঘাট চা বাগান থেকে আবুল খায়ের (৩০) নামে একজনের মরদেহ উদ্বার করে পুলিশ। তার গলায় ধারোলো ছুরির দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে কোনো বিরোধ থেকে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত আবুল খায়ের উপজেলার মুসলিমবাগ এলাকার আনসার আলীর ছেলে। সে পেশায় টমটম চালক।

অপরদিকে, দুপুরে উপজেলার ডলুছড়া পাহাড়ি এলাকা থেকে ৩৫ বছর বয়সের এক নারীর মরদের উদ্বার করেছে পুলিশ। তার পরিচয় এখনও শনাক্ত হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.