Sylhet Today 24 PRINT

তারেক রহমান এ যুগের কার্ল মার্কস: এমএ মালিক

নিজস্ব প্রতিবেদক |  ১৭ অক্টোবর, ২০২৪

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে এ যুগের কার্ল মার্কস আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালিক বলেছেন, তিনি সরকারের কাছ থেকে কোনো 'ফেভার' চান না। আইনি লড়াই করবেন। অচিরেই আইনি লড়াই করে দেশে ফিরে আসবেন তারেক রহমান।

বাংলাদেশে আইনের শাসন যদি থাকলে, তিনি ন্যায়বিচার পাবেন বলেও মনে করেন তিনি। তারেক রহমান ড. ইউনূসের পাশে থেকে সময় দিতে চান বলেও জানান এম এ মালিক।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দলীয় কর্মীদের দেয়া সংবর্ধনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা আরও বলেন, ড . ইউনূসের প্রতি বিএনপি আস্থাশীল। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করবেন বলেও মনে করে বিএনপি।

শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ১৪ বিলিয়ন ইউএস ডলার পাচার করেছে, এফবিআই ও তার বিরুদ্ধে মামলা করেছে উল্লেখ করে বিএনপি, জয়ের বিচার ও অর্থ ফেরত আনার দাবি করছে বলেও জানান তিনি।

দুপুরে টাকা থেকে আকাশপথে সিলেটে এসে পৌঁছান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। এসময় ফুলেল শুভেচ্ছায় তাকে বরণ করেন সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান মিজান জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.