Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজার থেকে ছাত্রলীগ কর্মী নিখোঁজ

বিয়ানীবাজার প্রতিনিধি: |  ১৯ অক্টোবর, ২০২৪

বিয়ানীবাজারের দুবাগ এলাকা থেকে ছাত্রলীগ কর্মী মুহাম্মদ জাবির আহমদ (২২) নিখোঁজ হয়েছেন। সম্প্রতি তার নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়রি করা হয়েছে। পুলিশ নিখোঁজ তরুণকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রেখেছে।

জাবির উপজেলার মেওয়া (পূর্ব মহল্লা) গ্রামের আজমান আলীর ছেলে।

গত ১১ অক্টোবর রাত থেকে তিনি নিখোঁজ হন বলে তার পারিবারিক সূত্র জানায়। তিনি স্থানীয় ছাত্রলীগের মূলধারা গ্রুপের সাথে সংশ্লিষ্ট ছিলেন বলে জানা গেছে।

কোথাও তার সন্ধান পাওয়া গেলে বিয়ানীবাজার থানা অথবা তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.