Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে দৈনিক রূপালী বাংলাদেশের প্রকাশনা উৎসব

চুনারুঘাট প্রতিনিধি |  ২১ অক্টোবর, ২০২৪

চুনারুঘাটে জাতীয় দৈনিক রূপালী বাংলাদেশের প্রকাশনা উৎসব পালিত হয়েছে।

রোববার বিকেলে চুনারুঘাট প্রেসক্লাবে পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চুর পরিচালনায় ও ক্লাবের সভাপতি মো. জামাল হোসেন লিটনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার সাবেক মেয়র নাজিম উদ্দীন সামছু। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মীর সিরাজ আলী, দৈনিক তরফ বার্তার সম্পাদক অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, চুনারুঘাট প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী নুরুল ইসলাম তোতা। বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মহিদ আহমদ চৌধুরী, এসএম সুলতান খান, ওয়াহিদুল ইসলাম জিতু, মিজানুর রহমান, সাজিদুর রহমান, মাস্টার আব্দুল ওয়াদুদ খান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.