Sylhet Today 24 PRINT

২৪ অক্টোবর বিশ্বনাথে শুরু হচ্ছে ক্যান্সার প্রতিরোধে টিকাদান

পাবে ১৩ হাজার ১৩২জন কিশোরী

বিশ্বনাথ প্রতিনিধি |  ২২ অক্টোবর, ২০২৪

আগামি ২৪ অক্টোবর সিলেটের বিশ্বনাথে শুরু হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসজনিত রোগ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ‘এইচপিভি’ টিকা কার্যক্রম। উপজেলার ৪৩২ টি কেন্দ্রে ৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী এবং ১০ থেকে ১৪ বছর বয়সী শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদেরও বিনামূল্যে এই টিকা দেয়া হবে। এবছর শিক্ষার্থী ও কিশোরী মিলে প্রায় ১৩হাজার ১৩২জন এই কিার আওতায় আসবে।

এবিষয়ে কথা হলে মঙ্গলবার (২২ অক্টোবর) বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. দেলোয়ার হোসেন সুমন এই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্স মিলনায়তনে উপজেলার প্রথামিক, মাধ্যমিক এবং মাদরাসার প্রধান শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে ‘এইচপিভি’ টিকাদান কর্মসুচি বিষয়ক এক সেমিনারও করেছেন তিনি।

ডা. সুমন জানান, বিশ্বনাথে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকা পাবে ১৩ হাজার ১৩২জন কিশোরী। এজন্য আগামীকাল ২৩ অক্টোবর বুধবারের মধ্যে টিকা গ্রহণে আগ্রহী নারী শিক্ষার্থীদের জন্ম-নিবন্ধন নম্বর দিয়ে নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। আর নিবন্ধনের পর ২৪ অক্টোবর থেকে বিদ্যালয়ের ক্যাম্পিং থেকে এবং যারা অধ্যায়নরত নয় তারা নিকটস্থ টিকাকেন্দ্র থেকে টিকা নিতে পারবে। টিকা দেয়া শেষ হলে টিকা কার্ডটি যত্ন-সহকারে সংরক্ষণ করতে হবে। ভবিষ্যতে বিদেশযাত্রাসহ বিভিন্ন নাগরিক সেবা এবং টিকা পাওয়ার প্রমাণস্বরূপ টিকা কার্ডটি প্রয়োজন হতে পারে বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.