Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা’র র‍্যালি ও সমাবেশ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ২৩ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) জগন্নাথপুর শাখার আয়োজনে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে এক বর্ণাঢ্য র‍্যালি শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়।

নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি জাহেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবক আশরাফুজ্জামান বাদশা, উপজেলা নিসচার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনহার, জয়নুল হক জয়, সহ সাংগঠনিক সম্পাদক শামিনুর রহমান, সদস্য জুয়েব হোসাইন, আলাউর রহমান, জুয়েল হোসেন, রুবেল আহমদ, ফয়ছল আহমদ, আলী হোসেন, কাহার মিয়া, ছায়াদ মিয়া, জাকারিয়া হোসাইন, নুরুল আমিন, শামিম আহমদ, সজিব আহমদ, ইমরান আহমদ আলাউদ্দিন, মোহাম্মদ জামি, রাহি প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.