Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০১৬

সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল দিন ব্যাপী পিঠা উৎসব। শনিবার বিকেলে স্থানীয় পুরাতন কোর্ট চত্তরে জেলা প্রশাসন আয়োজিত পিঠা উৎসব সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর উদ্ধোধন কওে বিভিন্ন স্টলে ঘোওে ঘোওে বিভিন্ন পিঠার স্বাদ গ্রহন করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রি এম এ মান্নান, সুনামগঞ্জ সদর আসনের সাংসদ পীর ফজলুর রহমান মীসবাহ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার সংরক্ষিত আসনের সাংসদ শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম প্রমুখ।

পিঠা উৎসবে জেলার বিভিন্ন উপজেলা প্রশাসন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০টি স্টল অংশ নেয়। বিভিন্ন বাহারি নাম ও স্বাদের হাজারো ধরনের পিঠার পসরা সাজিয়ে দর্শকের নজর কাড়কে চেষ্টা চালান অংশগ্রহন কারীরা। জেলার হাজারো মানুষ এই উৎসবে বিভিন্ন পিঠার স্বাদ নিতে ভীড় করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.