Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে আগুনে ৯ প্রতিষ্ঠান ভস্মীভূত

চুনারুঘাট প্রতিনিধি |  ২৩ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জের চুনারুঘাটে আগুনে ৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মঙ্গলবার উপজেলার চাঁনপুর বাগান বাসস্ট্যান্ড এলাকায়। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চুনারুঘাট ফায়ার সার্ভিস।

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার। তিনি বলেন, চাঁনপুর বাগান বাসস্ট্যান্ড রোডস্থ মার্কেটে অগ্নিকাণ্ডে মার্কেটের মুদি দোকান ও ওয়ার্কশপসহ পুড়ে গেছে ৯টি দোকান। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.