Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে বাড়ির ছাদের উপর থেকে পড়ে নিহত ১

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০১৬

জগন্নাথপুরে বাড়ির ছাদের উপর থেকে পড়ে আবুল হাসনাত (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

তিনি জগন্নাথপুর পৌর শহরের পূর্ব ভবানীপুর গ্রামের আমির হোসেন কদ্দুছের ছেলে।

জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার ইসহাকপুর গ্রামের হাজী আব্দুস সাত্তারের বাড়িতে ইলেক্ট্রনিক্স এর কাজ করতে যান আবুল হাসনাত। এ সময় অসাবধানতা বশত তিনি দ্বিতীয় তলা বাড়ির ছাদের উপর থেকে নীচে পড়ে গুরুত্বর আহত হন।

স্থানীয় জনতা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পর দিন শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.