Sylhet Today 24 PRINT

সিলেটে সাবেক কাউন্সিলর মোস্তাক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৪ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপরে হামলার অভিযোগে সিলেট সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর উপশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোস্তাক আহমদকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপরে হামলার অভিযোগে মামলা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.