জগন্নাথপুর প্রতিনিধি | ২৬ অক্টোবর, ২০২৪
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল (২০২৩-২৪) অর্থ বছরের উদ্যোগে ৯ নং ওয়ার্ডের ১১২ নং মোহাম্মদপুর সেরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে স্কুল ব্যাগ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২ নং পাটলী ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড সদস্য মুহাম্মদ জাহির আলীর সভাপতিত্বে ও আইয়ুবুর রহমান রানার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২ নং পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নং পাটলী ইউনিয়ন পরিষদের সচিব শচি কান্ত তালুকদার, ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুল মমিন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিতা রাণী দেব প্রমুখ।
সভা শেষে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির শতাধিক ছাত্রছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।