Sylhet Today 24 PRINT

বড়লেখায় মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০১৬

শনিবার দুপুরে তালিমপুর-বাহারপুর উচ্চ বিদ্যালয় ১৫ জন মেধাবী শিক্ষার্থীকে শ্রেণী পরীক্ষায় ভালো ফলাফল করায় সংবর্ধনা দিয়েছে।

সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক আব্দুল লতিফ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, তালিমপুর ইউপি চেয়ারম্যান সুনাম উদ্দিন, প্রধান শিক্ষক মুরাদ মালিক প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.