শোয়েব উদ্দিন, জৈন্তাপুর | ২৬ অক্টোবর, ২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারিদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ড সভাপতি, সেক্রেটারিদের নিয়ে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর জৈন্তাপুর উপজেলা শাখার আমীর নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি গোলাম কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা উত্তরের নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা উত্তরের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নাল আবেদীন।
দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার বলেন, জ্ঞানের রাজ্যে দেউলিয়া হলে চলবে না। অতীতের ফ্যাসিবাদী সরকার দেশকে একনায়কতন্ত্রে পরিণত করেছে। মহান আল্লাহ আমাদেরকে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের হাত থেকে মুক্তি দিয়েছেন। তাই সকল মানুষকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে এবং নৈরাজ্যবাদীদের ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জামায়াতে ইসলামীর সকল জনশক্তি ইসলামের আলোকে নিজের জীবন গঠন করা এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখার আহবান জানান।
শিক্ষাশিবিরের প্রধান বক্তা আলহাজ্ব মো. জয়নাল আবেদীন বলেন, ২৮ অক্টোবরের ইতিহাস বাংলার মানুষ ভুলে যায়নি, তাই ফ্যাসিবাদের সাথে কোন আপোষ করা হবে না, হাজারো ছাত্র-জনতার রক্তের উপর দাড়িয়ে ফ্যাসিবাদ আবার মাথা তুলতে চাইলে জামায়াতের নেতাকর্মীরা জীবন দিতে প্রস্তুত রয়েছে। একটি গতিশীল বিপ্লবী সংগঠনের নাম হচ্ছে জামায়াতে ইসলামী। এই সংগঠনের সবচেয়ে বড় কর্মসূচি হচ্ছে বাংলাদেশকে সন্ত্রাস, দুর্নীতি, সুদ-ঘুষ, বিচারহীনতা ও টেন্ডার মুক্ত সোনার বাংলাদেশ গড়তে চাই।
শিক্ষাশিবিরে অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলার ৬টি ইউনিয়নের সভাপতি/সেক্রেটারি সহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।