Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে গাড়ির ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত

নবীগঞ্জ প্রতিনিধি |  ২৭ অক্টোবর, ২০২৪

ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে দিনারপুর কলেজের সামনে গাড়ির ধাক্কায়  মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও একজন।

রোববার সকাল ৭ ঘটিকা এ দুর্ঘটনা সংঘটিত হয় । হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, (২৭শে অক্টোবর) সকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দেওপাড়া গ্রামের দিনারপুর কলেজে সামনে সিলেট হইতে ঢাকাগামী অজ্ঞাতনামা গাড়ি ও চুনারুঘাট হতে সিলেটগামী রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল আসা মাত্রই অজ্ঞাতনামা গাড়ি চালক দ্রুত গতিতে চালিয়ে মোটরসাইকেলের পিচনে ধাক্কা দেওয়া মোটরসাইকেল আরোহী নিহত হন।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক জাকির হোসেন( ২৫) নামে ১ ব্যক্তি নিহত হন ও আজগর আলী (৩৫) নামে ১জন আহত হন।

নিহত জাকির হোসেন চুনারুঘাট উপজেলার ৩ নং দেওয়ারগাছ ইউনিয়নের বাঘারু গ্রামের আব্দুল মান্নানের পুত্র। আহত  আজগর আলী চুনারুঘাট উপজেলার একডালা গ্রামের মৃত্যু আলী হোসেনের পুত্র।
মোটরসাইকেল এর চালক মৃত জাকির হোসেন এর শরীরের কনস্টিপ দিয়ে প্যাঁচানো গাঁজা ও মোটর সাইকেলের সীটের ভিতরে ১০ কেজি ৩০০গ্রাম গাঁজা পাওয়া যায়।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলে গাঁজা থাকায় আজগর আলী( ৩৫) কে শেরপুর হাইওয়ে থানার পুলিশ আটক করেছে। নিহত ও দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাইওয়ে থানার এস আই হাদিউল ইসলাম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.