Sylhet Today 24 PRINT

শিশুকে বলৎকার চেষ্টার অভিযোগে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ

চুনারুঘাট প্রতিনিধি  |  ২৭ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জের চুনারুঘাটে  সাত  বছর বয়সী এক শিশুকে বলৎকারের  অভিযোগে  কান্দু কর্মকার (৫৫) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। পরে তাকে ৫৪ ধারায়  রোববার বিকালে আদালতে সপোর্দ করা হয়।

এরআগে শনিবার সন্ধ্যায় ৩নং দেওরগাছ ইউনিয়নের  চান্দপুর জোয়ালভাঙ্গা এলাকায় এ  ঘটনাটি ঘটেছে। পুলিশ অভিযুক্ত কান্দু কর্মকারকে আটক করে।

অভিযুক্ত কান্দু কর্মকার উপজেলার দেওরগাছ  ইউনিয়নের চানপুর জোয়ালভাঙ্গা এলাকার মৃত শুকরা কর্মকারের পুত্র।

এলাকাবাসী জানায়, সন্ধ্যা  ৭টার দিকে কান্দু কর্মকার ওই শিশুকে ফুসলিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বলৎকারের চেষ্টা করেন। এ সময় শিশুটির আর্তচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তিনি পালানোর চেষ্টা করেন। পরে ভুক্তভোগী শিশুর মা কান্দু কর্মকারের কাছে ঘটনার সত্যতা জানতে চান। এতে কান্দু কর্মকার ক্ষিপ্ত হলে পরে এলাকাবাসী এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করে ও অভিযুক্ত কান্দু কর্মকারকে আটক করে গণধোলাই দেয়। এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয়।

এর আগেও কান্দু কর্মকার  আরেক শিশুকে বলৎকারের চেষ্টা করেছে বলে জানিয়েছে স্থানীয়রা ।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম  বলেন, বলৎকারের চেষ্টার ঘটনায় কান্দু কর্মকার নামে একজনকে জনতা  আটক করে পুলিশে সোপর্দ করেছে এবং ওই শিশুটি হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.