Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ২৯ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে ২০০৬ সালের ২৮ অক্টোবর ও ২০২৪ সালের শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিকালে জগন্নাথপুর উপজেলা সদরস্থ আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে জামায়াতে ইসলামী জগন্নাথপুর উপজেলা শাখার আমীর মাওলানা মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলার শিল্প ও বাণিজ্য বিভাগীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা শাখার আমীর অ্যাডভোকেট আবুল বাশার, মহানগর পেশাজীবী থানা আমীর ইয়াসীন খান, শান্তিগঞ্জ উপজেলা আমীর হাফিজ আবু খালেদ, জগন্নাথপুর উপজেলার নায়েবে আমীর মাওলানা মো. দরছ উদ্দীন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জগন্নাথপুর উপজেলা সভাপতি মো. দিলোয়ার হোসেন, পৌর সভাপতি আব্দুল কাইয়ূম, জগন্নাথপুর উপজেলার মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য মাষ্টার মো. আবু তাইদ, ছাতক উপজেলা যুব ফোরামের সভাপতি নাজমুল হোসেন, কলকলিয়া ইউনিয়ন সভাপতি মো. লুৎফুর রহমান, পেশাজীবি পরিষদের সভাপতি মো. কবির উদ্দিন, আইবিডব্লিউএফের উপজেলা সভাপতি মো. জামাল উদ্দিন বেলাল, উপজেলা এইচআরডি সেক্রেটারি আ হ ম ওয়ালি উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারি হাফিজ আব্দুল মুক্তাদির খালেদ, রানীগঞ্জ ইউনিয়ন সভাপতি হাফিজ আনোয়ার হোসাইন, পাইলগাঁও ইউনিয়ন সভাপতি বেলায়েত হোসেন গুলজার, চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন সভাপতি সৈয়দ আব্দুল আলী, আশারকান্দী ইউনিয়ন সভাপতি মো. নেকবর মিয়া, ছাত্রশিবির জগন্নাথপুর উপজেলা পশ্চিম শাখার সভাপতি রাকাব আহমদ শিশির, উত্তর শাখার সভাপতি মো. জাকির হোসাইন, পূর্ব শাখার সভাপতি মো. আবু তাহের ও সদিক আহমদ প্রমুখ।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জামায়াত নেতা এনাম আহমদ, মাওলানা হোসাইন আহমদ, রেজাউল করিম রিপন, আলী আহমদ, জুলফিকার আহমদ মনি, শাহ আহমদ হোসেন আকমল, জান্নাতুল ফেরদাউস, তাজুদ আলী, শাহ আলম, সৈয়দ মুস্তাকিম আহমদ, সৈয়দ ফখরুল ইসলাম, জালাল আহমদ, কয়েছ মামুন, আলিম উদ্দিন, নেছার উদ্দিন, সুজন আলম, আবুল কাশেম, মাওলানা হোসাইন আহমদসহ ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্রশিবির কর্মী তরিকুল ইসলাম আদনান, ইসলামি সংগীত পরিবেশন করেন ছাত্রশিবির সাথী মো. তামিম আহমদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.