Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আজিজুল গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ২৯ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আজিজুল হক সুমনকে (২৮) গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাতে উপজেলা সদরের সিলেটি বাসস্ট্যান্ড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার আজিজুল হক সুমনকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে আজ মঙ্গলবার পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। নাশকতা এড়াতে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.