Sylhet Today 24 PRINT

টাংগুয়ার হাওর থেকে ৮ লাখ টাকার জাল ও নৌকা আটক

তাহিরপুর প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওর থেকে ৬টি জাল ও একটি নৌকা আটক করেছে আনসার সদস্যরা।

বুধবার(৩০ অক্টোবর) ভোর রাতে টাংগুয়ার হাওরে গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে আটক করা হয়।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলমের নেতৃত্বে ও উপজেলা প্রশিক্ষিকা সুমাইয়া সুলতানাসহ টাংগুয়ার হাওরের গোলাবাড়ি, রামসিংহপুর, রুপনগর আনসার ক্যাম্পের আনসার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিত্বে টাংগুয়ার হাওরের বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ৬টি বেড় জাল ও একটি নৌকা আটক করেন। এসময় জেলেরা নৌকা রেখে পালিয়ে যায়।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোস্তফা ফরিদুল আলম জানান, অভিযান চালিয়ে তিন হাজার ফিট বেড় জাল ও একটি নৌকার মূল্য আনুমানিক ৮ লাখ টাকা। আটককৃত জাল ও নৌকা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেন জানান, জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। টাংগুয়ার হাওর রক্ষা প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.