Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে সমন্বয়ক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক

চুনারুঘাট প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০২৪

হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সমন্বয়ক দাবি করে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে মাহবুবুর রহমান তানিম (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার রাতে তাকে থানা গেইট সংলগ্ন থেকে আটক করা হয়।

আটককৃত তানিম চুনারুঘাট পৌরসভার উত্তর আমকান্দি গ্রামের আব্দুর রহিমের পুত্র।  

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে প্রতারণার সুস্পষ্ট অভিযোগ রয়েছে। তাকে মঙ্গলবার রাতে আটক করে বুধবার বিকালে হবিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.