Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে গরু চুরি মামলার ২ আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩০ অক্টোবর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গরু চুরি মামলার ২ আসামিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিদের বুধবার (৩০ অক্টোবর) সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

তারা হচ্ছেন জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আমড়াতৈল গ্রামের কদরিছ আলীর পুত্র জুনেদ হোসেন (৩০)। অপরজন, সুনামগঞ্জের ছাতক উপজেলার চানভরাং গ্রামের মৃত মোস্তফা আলীর পুত্র রুবেল আহমদ (৩৫)।

জগন্নাথপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত দুইজন জগন্নাথপুর থানায় গরু চুরি ঘটনায় অভিযুক্ত। থানায় মামলা নং- ০১ ও ধারা ৩৭৯/৩৪, পেনাল কোড। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এস আই মো. শাহিন হোসেনের নেতৃত্বে নিজ নিজ বাড়ি থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, বুধবার গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.