চুনারুঘাট প্রতিনিধি | ০২ নভেম্বর, ২০২৪
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বদরগাজী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ এলাকার মৃত মিম্বর আলীর ছেলে মোঃ মিজানুর রহমান ( ২৫) ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাল্লা ৯ নং মানিকপুর এলাকার মৃত আসাদুর রাহমানের ছেলে মোঃ ফয়সল আহমদ (৩০), একই উপজেলার ৯নং মাতার এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মোঃ ছালিক আহমদ (২৮)।
শনিবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় উপজেলার পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী বাজারস্থ আইয়ুব আলী মেম্বার এবং সাবেক জেলা পরিষদের সদস্যের অফিসের সামনে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় গ্রেপ্তার করে তাদের আটক করে পুলিশে সোর্পদ করেছে।
এ বিষয়ে শনিবার বিকাল ৫টায় চুনারুঘাট থানার (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত ডাকাতদের নিকট হতে চাইনিজ দা, গ্রিলকাটা কাটার, স্লাইরেন্স সহ ডাকাতির কাজে ব্যবহ্নত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।