Sylhet Today 24 PRINT

মাধবপুরে মিনি পিকআপসহ দুই মাদক পাচারকারী আটক

মাধবপুর প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০২৪

হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া নামক স্থানে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কে চেকপোস্ট বসিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

রোববার (৩ নভেম্বর) সকাল ৬টায় গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বুলবুল আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি মিনি পিকআপ (ঢাকামেট্রো ন ২১-০৯১৩) তল্লাশি করে ৩০ কেজি গাঁজা উদ্ধার করে।

এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার দায়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রফিকুল ইসলামের ছেলে মো. সেলিম (২৭) ও একই জেলার শিবগঞ্জ উপজেলার মমিরুলের ছেলে রুবেলকে (২২) আটক করে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.