Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ০৩ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জ জেলাভিত্তিক কিশোরকন্ঠ মেধাবৃত্তি প্রকল্প-২৪ এর কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

শনিবার (২ নভেম্বর ) সকাল ১০টায় একযোগে জেলার ১২টি উপজেলায় শুরু হয় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরিক্ষা।

জগন্নাথপুর উপজেলার আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় ও আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনিস্টিউটের কামিল মাদরাসায় সুশৃঙ্খল ভাবে সম্পন্ন হয় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরিক্ষা।

এসময় হল পরিদর্শন করেন কিশোরকন্ঠ পাঠক ফোরাম জগন্নাথপুর উপজেলা শাখার সাবেক পৃষ্টপোষক জামাল উদ্দিন বেলাল, আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, কেশবপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পলাশ আহমদ, আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনিস্টিউট কামিল মাদরাসার প্রিন্সিপাল শহিদুল ইসলাম নিজামী, শিক্ষক সামছুল হুদা।

উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা মেধাবৃত্তি হল প্রধান রাখাব আহমদ শিশির, জাকির হোসেন, আবু তাহের, হল পরিদর্শক কয়েস মামুন, আলিম উদ্দিন, রুহুল আমিন, এনামুল হক, মোজাম্মেল হোসাইন, শাহিনুর রহমান, আফজাল আহমেদ, সোহরাব আহমদ, কামরান আহমেদ, সায়েম আহমেদ, তামিম আহমেদ, জিহাদ বাদশা, তরিকুল ইসলাম আদনান, ইমন আহমেদ, সালমান আহমেদ, সুজন আহমেদ, হোসেন আল বান্না, রেদুয়ান তাহমীদ লিমন, সাকির আহমদ, মাহমুদ আল হাসান প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.