Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে ছাত্রলীগ নেতা শহিদুল গ্রেপ্তার

জগন্নাথপুর প্রতিনিধি |  ০৩ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় নির্বাহী আদেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন শাখার সহ সভাপতি শহিদুল ইসলামকে (৩৭) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (৩ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

এর আগে জগন্নাথপুর শহরস্থ জগন্নাথপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃত শহিদুল উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছগাঁও গ্রামের নজরুল ইসলামের পুত্র।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ সত্যতা সত্যতা স্বীকার করে বলেন, এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ এই সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। নাশকতা এড়াতে জড়িতদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.