Sylhet Today 24 PRINT

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৬ নভেম্বর, ২০২৪

সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তে ভারতীয় খাসিয়ার আধিবাসীদের ছোঁড়া গুলিতে জমির আহমদ নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার বিকালে বাংলাদেশ-ভারত সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ১২৮৬-১২৮৭ টিপরাখলা-ঘিলাতৈল এলাকার মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশের সময় খাসিয়াদের ছুড়া ছিটা গুলিতে আহত হয়।

পরে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

নিহত জমির আহমদ জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামের আব্দুল মন্নানের ছেলে।
 
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গুলিতে নিহতের সংবাদ পেয়ে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল সহ আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এবিষয়ে জৈন্তাপুর রাজবাড়ী বিজিবি ক্যাম্পের কোন বক্তব্য পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.