Sylhet Today 24 PRINT

ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে হেলপার নিহত

মাধবপুর প্রতিনিধি |  ০৬ নভেম্বর, ২০২৪

মাধবপুরে জননী কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন।

নিহত হেলপারের নাম সুর্য মোদক (৩৫)। তিনি কিশোরগঞ্জ জেলা সদরের সাঁচাইল গ্রামের  মন্টুলাল মোদকের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৈমুর ইসলাম জানান, বুধবার (৬ নভেম্বর) ভোর সাড়ে চারটার সময় ঢাকা সিলেট মহাসড়কের শাহজীবাজার ফতেহগাজী এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক খুলনা সদরের আব্দুল মালেকের ছেলে মোঃ হোসাইন (৪০) গুরুতর আহত হয়েছেন।তার অবস্থা আশংকাজনক।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত হেলপার ও চালককে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সূর্য দেব মারা যান। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ওসি জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.