Sylhet Today 24 PRINT

বড়লেখায় উপজেলা যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

বড়লেখা প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০২৪

ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা যুবলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) ভোররাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- বড়লেখা উপজেলা যুবলীগ নেতা শরীফ হোসেন ও আব্দুল মান্নান এবং লুৎফা বেগম (পরোয়ানাভুক্ত)।

থানা পুলিশ জানিয়েছে, বড়লেখা উপজেলা যুবলীগ নেতা শরীফ হোসেনকে ব্যাংক কর্মকর্তাদের হত্যা চেষ্টার মামলায় (নম্বর-১১) সন্দীগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে সিআর-১১৭ (বড়লেখা) নম্বর মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি আব্দুল মান্নান ও সিআর-১১১৯ (উত্তরা পশ্চিম) নম্বর মামলায় লুৎফা বেগমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ূম বলেছেন, তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.