Sylhet Today 24 PRINT

২৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৯ নভেম্বর, ২০২৪

সিলেটের দেক্ষিণ সুরমা থেকে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শুক্রবার রাত পৌণে ১০টার দিকে দক্ষিণ সুরমার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবদুস সালাম শাহেদ (৪৫) সিলেট মহানগর যুবলীগের আওতাধীন ২৬নং ওয়ার্ড শাখার সভাপতি। তিনি দক্ষিণ সুরমার ভার্থখলার মৃত কলন্দর আলীর ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, যুবলীগ নেতা আবদুস সালাম শাহেদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.