Sylhet Today 24 PRINT

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বড়লেখায় যুবদল-স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের যৌথ র‌্যালি

বড়লেখা প্রতিনিধি |  ০৯ নভেম্বর, ২০২৪

ছবি: সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বড়লেখা পৌর শহরে র‌্যালি পরবর্তী পথ সভা অনুষ্ঠিত হয়।

পথসভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন- বড়লেখা উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম শরিফুল ইসলাম বাবলু।

এসময় বড়লেখা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির পলাশ, বড়লেখা উপজেলা যুবদলের সদস্য সচিব ইকবাল হোসেন, মৌলভীবাজার জেলা যুবদলের সহ সভাপতি সাইফুল ইসলাম খোকন, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল হাফিজ ললন, বড়লেখা পৌর যুবদলের আহ্বায়ক শফিকুজ্জামান শফিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুমন আহমদ, বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রায়হান মুহাম্মদ মুজিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগির আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সুমন আহমদ, সদস্য সচিব শরিফ উদ্দিন ইমন, বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরিফুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক জাফর আহমদসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.