Sylhet Today 24 PRINT

বড়লেখায় ৩৭ কৃতী শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

বড়লেখা প্রতিনিধি |  ১০ নভেম্বর, ২০২৪

বড়লেখায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় উর্ত্তীণ ৩৭ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজানের পৃষ্ঠপোষকাতায় ছাত্রদল এ সংবর্ধনার আয়োজন করে।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে স্থানীয় এনসিএম উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুর রহমান।

দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক এবি সিদ্দিক দুলাল।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এম আরিফুল ইসলাম।

অন্যদের মাঝে বক্তব্য রাখেন বড়লেখা পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহরিয়ার ফাহিম, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সহ সমাজসেবা বিষয়ক সম্পাদক আবু তাহের, সদস্য দেওয়ান উসামা চৌধুরী, বড়লেখা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তায়েফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল আহমদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন প্রমুখ।

কৃতী শিক্ষার্থীদের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন রাহিম আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন ছাত্রদল নেতা নাহিম আহমদ। অনুষ্ঠানে শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.