Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

জগন্নাথপুর প্রতিনিধি |  ১৭ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত অটোরিকশা চালক সুজিত দাস (২৭) উপজেলার চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের গোপরাপুর গ্রামের সোহাগ দাসের পুত্র।

শনিবার (১৬ নবেম্বর) রাত ৯টার দিকে জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের রানীগঞ্জ সেতুর নিচু অংশ থেকে ওই চালকের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা ধারনা করছেন, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাইয়ের জন্য যাত্রীবেশে রানীগঞ্জ সেতুতে এ হত্যাকাণ্ড ঘটায়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। তবে প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তৎপর আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.