জগন্নাথপুর প্রতিনিধি | ১৮ নভেম্বর, ২০২৪
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আর্তমানবতার সেবার সংগঠন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার অর্থায়নে গন্ধর্বপুর গ্রামে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে হুইল চেয়ার বিতরণ করা হবে।
রোববার (১৭ নভেম্বর) বিকালে ৩টায় রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যালয়ে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান প্রদানের পূর্বে রানীগঞ্জ উন্নয়ন সংস্থা এর সভাপতি মো. কাসেম আলী তালুকদারের সভাপতিত্বে ও কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম তালুকদারের পরিচালনায় শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটির সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আপ্তাব উদ্দিন ।
আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রেজাউল করিম। স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যনির্বাহী কমিটি’র শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক আহমেদ হাসান মাহদী।
এছাড়াও আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি জগন্নাথ দাশ, সহ-প্রচার সম্পাদক নাইম আহমেদ মাহদী, নির্বাহী সদস্য শফিনুর আলী, সাকিব আহমেদ, হুমায়ুন আহমেদ প্রমুখ।