Sylhet Today 24 PRINT

তাহিরপুরে ইয়াবাসহ যুবক আটক

তাহিরপুর প্রতিনিধি  |  ১৮ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত এলাকায় ১৫০ পিস ইয়াবাসহ মোহাম্মদ সাদেক আলী (২২) নামে এক যুবককে আটক সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও এলাকা থেকে আটক করে। তিনি কলাগাও গ্রামের মোহাম্মদ বিল্লাল মিয়ার ছেলে।

বিজিবি জানায়,চারাগাঁও বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১১৯৫/-এমপি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভারত থেকে  অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১৫০ পিস ইয়াবা জব্দ করে।

সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির এর সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃত আসামীকে তাহিরপুর থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। সীমান্ত চোরাচালানসহ সকল অনিয়ম বন্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.