Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গোয়াইনঘাট প্রতিনিধি |  ১৮ নভেম্বর, ২০২৪

সিলেটের গোয়াইনঘাটে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মিম আক্তার (২) উপজেলার টুকইর যথনাথা গ্রামের আলী হোসেনের মেয়ে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের টুকইর যথনাথা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শিশু মিম দুপুরে খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশের ডোবায় পানিতে পড়ে যায়। স্বজনরা ডোবার পানি থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমেদ জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশের ডুবায় খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.