Sylhet Today 24 PRINT

মৌলভীবাজার পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিনিধি |  ২১ নভেম্বর, ২০২৪


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলায় মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মহিম দে’কে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
 
বুধবার বিকেল ৪টার দিকে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডস্থ তার ব্যবসা প্রতিষ্ঠানের সম্মুখ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র জনতার মামলার এজাহারভুক্ত আসামি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.