Sylhet Today 24 PRINT

পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে কোম্পানীগঞ্জে জমিয়তের গণসমাবেশ

সিলেটটুডে ডেস্ক |  ২১ নভেম্বর, ২০২৪

যুব জমিয়ত ও ছাত্র জমিয়ত বাংলাদেশ কোম্পানিগঞ্জ উপজেলার ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন শাখার উদ্যোগে উৎমা,ভোলাগঞ্জ, বিছনাকান্দি,জাফলং সহ সিলেটের সকল পাথর কোয়ারী খুলে দেওয়ার দাবিতে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২১ নভেম্বর বৃহস্পতিবার উত্তর রণিখাই ইউনিয়ন চরার বাজারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

যুব জমিয়ত সভাপতি সভাপতি মাওলানা হাবিবুর রহমান ও ছাত্র জমিয়ত বাংলাদেশ ইউনিয়ন শাখার সভাপতি ও আব্দুল্লাহ হুসাইন এর যৌথ সভাপতিত্বে এবং যুব নেতা মাওলানা আশরাফুল হাসান ও মাওলানা জুবায়ের আহমদ এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী।

বক্তব্যে তিনি বলেন,পরিবেশের দোহাই দিয়ে সিলেটের পাথর কোয়ারী বন্ধ রেখে মানুষের সাথে মসকারা করা হচ্ছে।উৎমা,বিছনাকান্দি,ভোলাগঞ্জ,জাফলং সহ সিলেটের মানুষ মানবেতর জীবনযাপন করছে। তাই অতিদ্রুত সিলেটের সকল পাথর কোয়ারী খোলা হউক।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা আব্দুল গণি,মাওলানা আব্দুন নুর, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, ইউনিয়ন জমিয়তের সহ সভাপতি মাওলানা রফিক আহমদ, মাওলানা দিলাওয়ার হোসাইন, মাওলানা হিফজুর রহমান, সাবেক ছাত্র নেতা মাওলানা আশরাফুল হাসান, যুব জমিয়ত উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা রুহুল আমিন সিরাজী,মাওলানা সাদিকুর রহমান  মাওলানা খলিল উল্লাহ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.