Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের কমিটি গঠন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ২৪ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।

এ উপলক্ষে শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টয় ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য আবুল হোসাইন ও মো. ওয়ালী উল্লাহ।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিবিরের সভাপতি ছাত্রনেতা রাকাব আহমদ শিশির ও জাকির হোসাইন। উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাথী হাফিজ সুজন আহমদ, রেদওয়ান তাহমিদ রিমন, হাজী আনোয়ার হোসাইন ও ক্বারী ইকরাম হোসাইন প্রমুখ।

সভায় প্রধান অতিথি মাওলানা আফজল হোসাইন ২০ সদস্য বিশিষ্ট ইউনিয়নের নতুন কমিটি নাম ঘোষণা করেন।

সভাপতি হিসেবে মনোনীত হন এনামুল হক, সহ সভাপতি জুবাইর হোসেইন, মাওলানা সেরুজ্জান। সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু, সহকারী সেক্রেটারি রেজাউল করিম রিপন, বায়তুলমাল সেক্রেটারি মাওলানা শাহজাহান আলী,সহকারী বায়তুলমাল সেক্রেটারি হাফিজ আব্দুল আলীম,মুসলেহ উদ্দিন, সমাজকল্যাণ সেক্রেটারি শাহ আলম, সহকারী সমাজকল্যাণ সেক্রেটারি আবুল হোসেন, প্রচার সেক্রেটারি মাওলানা তাজুদ আলী, সহকারী প্রচার সেক্রেটারি মাওলানা গোলাম ওসমানী, শ্রমিককল্যাণ সেক্রেটারি আব্দুল হান্নান, সহকারী শ্রমিককল্যাণ সেক্রেটারি শিহাব রেজা, রুকন উদ্দিন, উলামা বিভাগীয় সেক্রেটারি মাওলানা আলী আক্কাস সংগ্রামী, সহকারী উলামা সেক্রেটারি হাফিজ মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা সানোয়ার আলী, অফিস সেক্রেটারি ফারুক আহমদ, সহকারী অফিস সেক্রেটারি আব্দুল হেকিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.