মাধবপুর প্রতিনিধি | ২৪ নভেম্বর, ২০২৪
হবিগঞ্জের মাধবপুরে পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল ও বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচ ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার জগদীশপুর তেমুনিয়া এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি চোরাই মোটরসাইকেলসহ দুই যুবককে গ্রেপ্তার করে। পরে ধৃত আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী রাত সাড়ে চারটায় উপজেলার রসুলপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আরেক সহযোগীকে গ্রেপ্তার করে।
ধৃত ব্যাক্তিরা হলেন, হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মো: মাসুক মিয়ার পুত্র মো: রুকু মিয়া (২৭),মৃত নানু মিয়ার পুত্র মো: কামাল মিয়া (২৮) ও মো: সুমন মিয়া (২৬)।
এর আগে শনিবার সন্ধ্যায় মাধবপুর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর- ধর্মঘর রোডের হরিনখোলা এলাকায় অভিযান চালিয়ে ৮ শ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যাক্তিরা হলো, হবিগঞ্জ সদর উপজেলার নোয়াহাটি এলাকার মৃত বকুল মিয়ার পুত্র মো: জসিম মিয়া (৩৫) ও আনোয়ারপুর এলাকার মৃত হীরা মিয়ার পুত্র মো: সাজন মিয়া (২২)।
মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।