Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে নতুন ইউএনও বরকত উল্লাহর যোগদান

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর |  ২৫ নভেম্বর, ২০২৪

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. বরকত উল্লাহ।

রোববার (২৪ নভেম্বর) তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন।

এরআগে তিনি সিলেটের বিভাগীয় কমিশনার কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।

৩৬তম বিসিএসের এ কর্মকর্তা সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে ২২ এপ্রিল ২০২৪ তারিখে সহকারী কমিশনার হিসেবে যোগদান করেন। এরআগে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি হিসেবে দায়িত্ব পালন করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.