Sylhet Today 24 PRINT

নগরী থেকে বৃদ্ধ নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক |  ২৫ নভেম্বর, ২০২৪

সিলেট নগরীর শাহী ঈদগাহ এলাকা থেকে নিজাম উদ্দিন (৬২) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। তিনি ওই এলাকায় রিকশা মেরামতের কাজ করতেন।

২২ নভেম্বর রাত ৮ টা থেকে নিজাম উদ্দিনের কোন খোঁজ পাওয়া যাচ্ছে  না বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ ঘটনায় নিখোঁজের ছেলে জুয়েল আহমেদ কতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, কিশোরগঞ্জের বাসিন্দা নিজাম উদ্দিন দীর্ঘদিন ধরে নগরের শাহী ঈদগাহ এলাকার বাসবাস করেন। একই এলাকায় তার ‘জুয়েল এন্টারপ্রাইজ’ নামে রিকশা মেরামতকারী একটি প্রতিষ্ঠান রয়েছে।

জিডিতে বলা হয়, ২২ নভেম্বর (শুক্রবার) রাত ৮ টার দিকে কাউকে কিছু না বলে তিনি বাসা থেকে বের হয়ে যান। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিজাম উদ্দিনের সন্ধান পেলে 01772654303 ও 01860-123575 নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.