Sylhet Today 24 PRINT

কোম্পানীগঞ্জের ইউপি চেয়ারম্যান ইমাদ গ্রেপ্তার

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২৫ নভেম্বর, ২০২৪

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) বেলা ২টার দিকে তাকে উপজেলা পরিষদ থেকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র ইউসুফ আমীন জনির দায়ের করা মামলায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রয়েছে।

এর আগেও দক্ষিণ সুরমার মোগলাবাজার, গোলাপগঞ্জের লক্ষানাবান ও লক্ষীপাশা, ওসমানীনগরের গোয়ালাবাজারসহ আরও কয়েকজন চেয়ারম্যানকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.