Sylhet Today 24 PRINT

সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকের চাপায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৫ নভেম্বর, ২০২৪

সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে ট্রাকের চাপায় এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। তবে ওই নারীর নাম পরিচয় জানা যায়নি।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ।  

খোঁজ নিয়ে জানা গেছে, স্বামীকে নিয়ে ঐ নারী সুনামগঞ্জে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার মোগলগাও ইউনিয়নের মোল্লারগাঁও গ্রামে পৌঁছালে মোটরসাইকেলে থাকা ঐ দম্পতিকে ধাক্কা দেয় সুনামগঞ্জ থেকে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ঐ নারী। আহত হন তার স্বামীও। তবে তার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.