Sylhet Today 24 PRINT

মাধবপুরে গাড়ির ধাক্কায় অটোরিকশা আরোহী নিহত

মাধবপুর প্রতিনিধি |  ২৬ নভেম্বর, ২০২৪

মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কের মৌলানা আসাদ আলী  কলেজের সামনে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় সজল সরকার (৩০) নামে এক  সিএনজি আরোহী নিহত হয়েছেন।

 মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সাইদুল ( ২৪) ও চান্দু মিয়া (১৭) নামের অপর ২ জন আহত হয়েছেন।আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত সজল মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের খাটুরা গ্রামের রসরাজ সরকারের ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি এটিএম মাহমুদুল হক জানান, 'দুর্ঘটনা কবলিত সিএনজিটি যাত্রী নিয়ে মাধবপুরে যাওয়ার পথে মৌলানা আসাদ আলী কলেজের সামনে একটি অজ্ঞাত পরিচয় গাড়ী এটিকে ধাক্কা দেয়। সিএনজিটি ছিটকে রাস্তার পাশে খাদে পড়ে গেলে সজল সরকার নামের ওই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।নিহতের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.