Sylhet Today 24 PRINT

সিলেট উইমেন চেম্বারের নির্বাচন ২৩ ফেব্রুয়ারি

সিলেটটুডে ডেস্ক |  ০১ ডিসেম্বর, ২০২৪

আগামী ২৩ ফেব্রুয়ারি সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

শনিবার বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে নির্বাচন বিষয়ে জরুরী সভায় নির্বাচনের তারিখ নির্ধারন করা হয়।

সভায় আসন্ন নির্বাচনের তারিখ ও নির্বাচন বিষয়ক খসড়া উপস্থাপন করেন নির্বাচন পরিচালনা বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুল মুনিম জোয়ার্দ্দার। আরো উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ডের সদস্য সৈয়দা শিরিন আক্তার ও মো: ইকবাল আহমেদ।

আপিল বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান উজ্জ্বল দাস, সদস্য এনায়েত আহমেদ ও সানজেনা তালুকদার ববি।

প্রস্তাবকৃত খসড়া ঘোষণা পরবর্তী তাতে যে কোনরূপ পরিবর্তন পরিমার্জন অথবা সংশোধনী গ্রহণ করার জন্যে অনুরোধ জানানো হয় উপস্থিত সকলের কাছে।

দীর্ঘ আলোচনায় উপস্থিত উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সদস্যগণ
ঘোষিত খসড়ার বিভিন্ন ধারা উপধারা নিয়ে আলোচনায় শরিক হোন। অত:পর সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর ২৫ জন এসোসিয়েট সদস্য সকলেই আসন্ন নির্বাচনটি প্রত্যক্ষ ভোটের পরিবর্তে সংগঠনের সদস্যদের পারস্পরিক মতামতের ভিত্তিতে সিলেকশন এর মাধ্যমেই অনুষ্ঠানের প্রতি জোরালো প্রস্তাব করেন।  

বিষয়টির প্রতি গুরুত্ব অনুধাবন পূর্বক নির্বাচন বোর্ড এই সিদ্ধান্তে উপনীত হোন যে, আসন্ন নির্বাচনটি সংগঠনের সদস্যদের প্রত্যক্ষ ভোটের পরিবর্তে সদস্য ভোটদাতাদের পারস্পরিক মতামতের ভিত্তিতে সিলেকশনের মাধ্যমই অনুষ্ঠানের পক্ষে মতামত প্রদান করেন। পরবর্তীতে সকলের সাথে এ ব্যাপারে আলোচনা করে আসন্ন নির্বাচন কেবলমাত্র সদস্যদের মতামতের ভিত্তিতে অনুষ্ঠানের ব্যাপারে নির্বাচন বোর্ড স্থির সিদ্ধান্তে উপনীত হোন এবং তা বাস্তবায়নে সকলের সার্বিক সাহায্য ও সহযোগিতা কামনা করে সভার কার্যক্রম সমাপ্তি ঘোষনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.