Sylhet Today 24 PRINT

শাবিপ্রবিতে স্পিকার্স ক্লাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শাবিপ্রবি প্রতিনিধি  |  ০১ ডিসেম্বর, ২০২৪

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম ইংরেজি ভাষা ও ক্যারিয়ার বিষয়ক সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি স্পিকার্স ক্লাব’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

রোববার (০১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে কেক কেটে  জন্মবার্ষিকী উদযাপন করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

এরআগে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রন্থাগারের সামনে এসে সমাবেশে মিলিত হয়

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মো. জুলকার নাঈমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তীর্থ চন্দ্র দাসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: শাজেদুল করিম, সংগঠনটির উপদেষ্টা ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আফজাল হোসাইন, সহকারী অধ্যাপক সাইদুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহাবুবা রহমান।

এছাড়াও সংগঠনটির ৩য় কার্যকরী কমিটির সভাপতি মো. হোসাইন, ৮ম কমিটির সহ-সভাপতি ফারজানা, ১৬ তম কমিটির সভাপতি আমানুর রহমান, সাধারণ সম্পাদক ওমর মেহরাবসহ সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনটির উত্তরোত্তর সফলতা কামনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.