Sylhet Today 24 PRINT

ওসমানীতে দুবাই ফেরত বিমান থেকে দেড় কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৪ ডিসেম্বর, ২০২৪

সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে দুবাই থেকে আসা বাংলাদেশের বিমানের একটি ফ্লাইট থেকে ১১ পিস স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দারা। এ স্বর্ণের মূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার (৪ ডিসেম্বর) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে দুবাই থেকে আসা বিমানের ফ্লাইট (বিজি-২৪৮)-এর ভেরে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। জব্দৃ ১১টি স্বর্ণের বারের ওজন ১ কেজি ২৮৩ গ্রাম। তবে এসময় কাউকে আটক করা হয়নি।

কাস্টমস বিভাগের ওসমানী বিমানবন্দর এয়ারফ্রেডের সহকারী কমিশনার (চলতি দায়িত্ব) বিকাশ চন্দ্র দেবনাথ  এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিমানের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের পরিমাণ এক কেজি ২৮৩ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজার মূল্য আনুমানিক এক কোটি ৩৭ লাখ ৫২ হাজার টাকা।  

তিনি বলেন- স্বর্ণগুলো সংশ্লিষ্ট বিভাগে জমা দেওয়ার আইনি প্রক্রিয়া চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.