Sylhet Today 24 PRINT

তাহিরপুরে পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ

তাহিরপুর প্রতিনিধি |  ০৪ ডিসেম্বর, ২০২৪

সুনামগঞ্জের তাহিরপুর থানা পুলিশের উদ্যোগে সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৪ নভেম্বর) বিকেলে তাহিরপুর থানার হলরুমে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্ব করেন।

থানা অফিসাস ইনচার্জ (তদন্ত) মনিবুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন,জামায়াতে ইসলামী তাহিরপুর উপজেলার আমীর অধ্যাপক মো: রুকন উদ্দিন, জামায়াত নেতা মোঃ সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশিদ, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, তাহিরপুর উপজেলা সদর ইউনিয়নের চেয়ারম্যান জুনাব আলী, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মুহম্মদ আবুল হোসেন, তাহিরপুর উপজেলা বিএনপি’র সাবেক মানবাধিকার সম্পাদক রাকাব উদ্দিন, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বল, শ্রমিক নেতা আব্দুল আলীম ইমতিয়াজ, হেফাজত ইসলামের উপজেলা সিনিয়র নায়েবে আমীর আবুল কাশেম, খেলাফত মজলিসের সভাপতি মুখলিছুর রহমান, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি নূর উদ্দিন, হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক নুর আহমদ, উপজেলার ইসকনের সভাপতি ভক্ত প্রিয় কৃষ্ণ দাস, হিন্দু সম্প্রদায়ের পূজা উদযাপন কমিটির সভাপতি রতন গাঙ্গুলীসহ উপজেলা বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধ বক্তব্য রাখেন।

এসময় সবাই নিজ নিজ অবস্থান থেকে তাহিরপুর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখায় জন্য কাজ করার আহবান ও শান্তি কামনার প্রত্যয় ব্যক্ত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.